গোয়াইনঘাট প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৮ ২২:২০

অবশেষে জাফলংয়ের সেই ব্রিজ অপসারণ

সিলেটের জাফলংয়ে প্রশাসনের নির্দেশে অবশেষে পিয়াইন নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটি অপসারণ করা হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাথর কোয়ারির ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ উদ্যোগে নির্মাণাধীন এ ব্রিজটি পেলোডার দিয়ে অপসারণ করেন।

নদীতে অবৈধভাবে সেতু নির্মান নিয়ে বুধবারবার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ 'জাফলংয়ে নদী দখল করে ফের গজিয়েছে সেই সেতু' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।


আরও পড়ুন: জাফলংয়ে নদী দখল করে ফের গজিয়েছে সেই সেতু

জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কোয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোয়ারি থেকে উত্তোলিত পাথর পারাপরের জন্য পিয়াইন নদীর ওপর একটি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ভাবে তা অপসারণের জন্য জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন উদ্যোগ নেন।  এরই প্রেক্ষিতে স্থানীয় কোয়ারি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের নিজ উদ্যোগে ব্রিজটি অপসারণ করে নেন।

এ বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, সিলেটের জেলা প্রশাসক স্যারের নির্দেশে ব্রিজটি অপসারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ পিয়াইন নদীর উপর ব্রিজ তৈরি করার অপ-চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত