সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৮ ২৩:৫৯

জয়কে নিয়ে ‘কটুক্তি’র প্রতিবাদে হবিগঞ্জে সড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে  কটুক্তির করার অভিযোগ এনে কটুক্তিকারীর বিচার দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ করা হয়েছে।

শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে বৃহস্পতিবার এক ঘন্টাব্যাপি এই অবরোধ চলাকালে কটুক্তিকারী আতাউর রহমান সেলিমকে দলীয় পদ থেকে অব্যাহতি ও বিচারের দাবি জানানো হয়।

এ কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন  জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত।

দাবি না মানলে আগামীতে আরো বড় পরিসরে প্রতিবাদ কর্মসূচী পালনের কথা জানান আয়োজকরা।

আপনার মন্তব্য

আলোচিত