০৫ জানুয়ারি, ২০১৮ ০১:১০
সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠে এসেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর তিনটায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠে।
সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের তাজনুর আহমদের দেড় বছরের শিশু তানজিনাকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর তিনটায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। ভর্তি হওয়ার পরে শিশুকে অক্সিজেন লাগানো হলে শিশুটি ছটফট করতে থাকলে একাধিকবার কর্তব্যরত নার্স তোফাজ্জলকে জানানো হলে এতে তিনি সাড়া দেননি। বরং শিশু রোগী তানজিনাকে তার বসার কক্ষে নিয়ে আসতে বলেন। তিনি যখন যান তখনই ওই শিশু মৃত্যুর কোলে ঢলে পরে বলে নিহত শিশু তানজিনা বাবা তাজ নুর আহমদ। তিনি নার্সের দায়িত্বে অবহেলায় শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিবেন বলেও জানান।
এঘটনার খবর ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হতে থাকেন। এসময় রোগীর আত্মীয় স্বজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর সোহেল আমিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এবিষয়ে জানতে চাহিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন বলেন, আমি এখন ঢাকায় মিটিং-এ আছি পরবর্তীতে কথা হবে বলে ফোন রেখে দেন।
আপনার মন্তব্য