জগন্নাথপুর প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০১৮ ১৭:২৯

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের আওতায় পিআইসির কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) জগন্নাথপুর-রানীগঞ্জ রাস্তায় স্টিল ব্রিজের পাশে পোল্ডার-০১ এ কাজের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবুবক্কর সিদ্দিক ভূঁইয়া, ডিডি এলজি উপসচিব এমরান হোসেন, জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম রানা।

 

আপনার মন্তব্য

আলোচিত