০৭ জানুয়ারি, ২০১৮ ২২:৩৯
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে একাডেমী প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ'র সভাপতিত্বে ও শিক্ষিকা ইয়াসরিন'র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই কলেজের প্রভাষক বাদল ইসলাম, সমাজ সেবক শাহজাহান সরদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল শৈলেন দাস রায়।
উপস্থিত ছিলেন দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সাংবাদিক জুবের সরদার দিগন্ত, স্কাউট লিডার তায়েফ চৌধুরী সহ অভিভাবক বৃন্দ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
আপনার মন্তব্য