জগন্নাথপুর প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০১৮ ১৯:৩২

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় আয়োজিত সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, আবদুল মালিক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন হোসেন, আবদুল মোমিন নাসির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত