১১ জানুয়ারি, ২০১৮ ১৭:২৭
উৎসব মুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সমিতির ২নং বার হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩৯৭ জন আইনজীবী ভোটারদের এই নির্বাচনে ২৬টি পদের বিপরীতে বিভিন্ন পদে ৫০জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে সমিতির সদস্য আইনজীবী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় বিভিন্ন প্রার্থীর সমর্থক আইনজীবীরা সাড়িবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে তাদের প্রার্থীর পক্ষে ভোটারদের মনোযোগ আকর্ষনের চেষ্টা করেন।
মর্যাদাপূর্ণ পেশাজীবীদের এই নির্বাচন দেখতে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘটনের অনেককের উপস্থিতি দেখা যায় সমিতির ২নং বার হল প্রাঙ্গণে।
ভোট গ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল পেতে মধ্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান সমিতির সদস্য একাধিক আইনজীবী।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আব্দুল গফফার, মো. জামিলুল হক জামিল, মো. মিনহাজ উদ্দিন খান ও মোহাম্মদ লালা।
এই নির্বাচনে সহ সভাপতি- ১ পদে মো. মোছলেহ উদ্দিন ও মো. শফি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ সভাপতি-০২ পদে মো. আনোয়ার হোসেন ও মো. আলী হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- আনছারুজ্জামান, মো. আব্দুল কুদ্দুছ, মো. ওবায়দুর রহমান ও হোসেন আহমদ।
যুগ্ম সম্পাদকের ২টি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীরা হলেন- এন. আই. এম. মাছুম চৌধুরী, জোহরা জেসমিন, মো. সফিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুছ ছাত্তার।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও রাশিদা সাঈদা খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. অহিদুর রহমান চৌধুরী ও মো. সোহেল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লাইব্রেরী সম্পাদক পদে মোছা. রাহিমা খানম রীমা ও সিরাজ উদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ও মো. আলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- পান্না লাল দাস, মো. মখলিছুর রহমান ও মোহাম্মদ আব্দুল হান্নান।
সহ সম্পাদকের ৩টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- ইমরান আহমদ, মো. আজমল হোসেন, মো. আব্দুল্লাহ আল হেলাল, মো. বাবুল মিয়া, মো. রব নেওয়াজ রানা, মো. হেদায়েত হোসেন তানবীর, মোহাম্মদ ছায়াদ মিয়া, মোহাম্মদ হুমায়ুন কবীর ও রঞ্জু দেবনাথ।
নির্বাচনে ১১টি সদস্য পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- আব্দুল মালিক, এ.এস.এম. আব্দুল গফুর, এ. কে.এম. ফখরুল ইসলাম, কঙ্কন কুমার রায়, নোমান মাহমুদ, প্রহলাদ চন্দ্র দেব, মো. আখতার হোসেন খান, মো. আব্দুল ওদুদ, মো. আব্দুল মান্নান চৌধুরী, মো. আব্দুল শহীদ, মো. ইতরাত হোসেন চৌধুরী, মো. মজিবুর রহমান, মোহাম্মদ ফজলুল রব ও সিরাজুল ইসলাম।
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০১৮ এর দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এডভোকেট গত মঙ্গলবার (৯ জানুয়ারি) সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন বারের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. নুরুল আমিন এডভোকেট ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট।
আপনার মন্তব্য