সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৮ ১৭:৩২

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান সিসিক মেয়রের

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার সকালে নগরীর তেররতন মহিলা মাদ্রাসায় ‘প্রাত:ভ্রমণ ক্লাবের’ উদ্যোগে অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

‘প্রাত:ভ্রমণ ক্লাবের’ সভাপতি কাউছার আহমদ হায়দারীর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে মেয়র বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষ শীতে দূর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত এসকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব উল্লেখ করে মেয়র বলেন, সিলেটের দিনমজুর মানুষ প্রতিদিন যা রোজগার করে তা দিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাদের অনেকের পক্ষেই শীতবস্ত্র ক্রয় করা সম্ভব হয়না। তাই সমাজের সর্বস্থরের মানুষের কর্তব্য হলো অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা। ‘প্রাত:ভ্রমণ ক্লাব’র মতো অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দল অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে উপকৃত হবে শীতার্ত মানুষ।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, শান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট ছালেক আহমদ সেলিম, মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আব্দুল কুদ্দুস, প্রাত:ভ্রমণ ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমদুর রশিদ খসরু, মাওলানা শাহ নজরুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সুহেল, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুর রকিব চৌধুরী, হুমায়ুন কবীর সুহিন, সৈয়দ আমীরুল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত