দিরাই প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৮ ১২:৫৭

দিরাইয়ে এডভোকেট শামসুলের গণসংযোগ

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম তৃণমূলে তুলে ধরার লক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন  দিরাই-শাল্লায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুল ইসলাম।

শনিবার দিনব্যাপী ইউনিয়নের শালিরগাঁও, পিতাম্বরপুর, রাড়ইল, মিলনগঞ্জ বাজারে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে অন্য সরকারগুলোর উন্নয়নের তুলনা করলে বুঝা যায় দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা হতদরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল সহায়তা প্রদান করে যাচ্ছেন। সারাবিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। হাওর পাড়ের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নদী খনন সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বসভায় সম্মানিত। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে  নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বাবুল চৌধুরী।

বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ তহুর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গৌছ মিয়া চৌধুরী, হাওর  উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মিয়া, সংগঠক সমাজকর্মী সেলিম আহমেদ মিঠু, আওয়ামী লীগ নেতা মজুমদার মিয়া চৌধুরী, হিরা মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলেক মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা অধীর, দিরাই উপজেলা, আওয়ামী লীগ নেতা এড. সৈয়দ আলী আকবর, ওয়ার্ড যুবলীগের  সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সমাজসেবক আব্দুল কাউয়ুম চৌধুরী, মিলনগঞ্জ বাজার কমিটির সভাপতি ও সাবেক মেম্বার আফাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান চৌধুরী,  গ্রীস প্রবাসী শের আকী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমীর আলী, হাতিয়া মাদ্রাসার সুপার আবু সাইদ সৈয়দ, কাজী মৌলানা আব্দুল আওয়াল, আজাদ মিয়া, রাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়া, শাবি ছাত্রলীগের সহ সভাপতি বিজিত লাল দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত