বড়লেখা প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৮ ২৩:২০

বড়লেখায় ছাত্রদলের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

রোববার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে জাহাঙ্গীর আলম গ্রুপের কর্মীরা পেছন দিক থেকে হামলা করেছে বলে অভিযোগ করছে জাহিদুল ইসলাম মতিন গ্রুপের কর্মীরা।

ছাত্রদল সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার ৬টি ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল বের করে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন গ্রুপ। মিছিলটি পৌর শহরের ডাকবাংলো এলাকায় পৌঁছা মাত্র পেছন দিক থেকে ধাওয়া দেয় বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম গ্রুপের কর্মীরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা হয়। পুনরায় সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন গ্রুপের কর্মীরা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে পথসভা করে।

পথসভায় উপস্থিত ছিলেন-পৌর ছাত্রদলের সাবেক সমন্বয়ক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহিদুল ইসলাম মতিন, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, নুরুল ইসলাম সুজন, আসুক আহমদ, আমানুর রহমান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল হোসেন, যুগ্ম আহবায়ক সিপার আহমদ, শরিফ উদ্দিন ইমন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক জাফর আহমদ, রাসেল আহমদ, নব-গঠিত ৬নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমদ, ১নং বর্নী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জবলু হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন রেদওয়ান, ২ নং দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবের আহমদ ফাহিম, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছায়নুল ইসলাম, সাধারণ সম্পাদক এবাদুর রহমান বাপ্পি, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সায়েম, ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নয়ন প্রমুখ।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন বলেন, ‘উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী মিছিলে আক্রমণ করে। পরে আমার গ্রুপের কর্মীরা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করে। কর্মীরা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী করে শ্লোগানও দিতে দেয়।’

এদিকে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছি। কিভাবে মিছিলে থাকবো। মিছিলের বিষয়টিই তো জানি না। এসব সাজানো নাটক। আপনার (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখবেন শহরে এরকম কোন ঘটনা ঘটেছে কি না। সব ঘটনা প্রতিপক্ষ গ্রুপের সাজানো।’

আপনার মন্তব্য

আলোচিত