মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ

১৫ জানুয়ারি, ২০১৮ ১০:১০

পৌষ সংক্রান্তিতে নবীগঞ্জে ঘোড়দৌড়

পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে দেড় শত বছরের ঐতিহ্যবাহী ঘোড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে আনন্দঘন পরিবেশে প্রায় অর্ধ লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এইদিনে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।  প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে প্রায় লোক এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগিরা অংশ নেন।

প্রতিযোগিতায়  ১ম স্থান অর্জন করে দীঘলবাক ইউনিয়নের সেলিম আহমদের ঘোড়া (কিলিফটন), ২য় স্থান অর্জন করে বিশ্বনাথের আশরাফ আহমেদ ঘৌড়া (পঙ্খিরাজ), ৩য় স্থান অর্জন করে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের রমজান আলীর ঘোড়া।

সাবেক মেম্বার মছদ্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ইঞ্চি কালার টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১৭ ইঞ্চি টেলিভিশন ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি ১৪ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুনিম চৌধুরী বাবু বলেন, আমাদের দেশ একটি গরীব দেশ ছিল সেখানে আজকে আমাদের দেশ উন্নয়নের রুল মডেলে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ও নবীগঞ্জের দেড়শত বছরের ইতিহাস ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে প্রতিবছর ঘোড় দৌড়ের আয়োজন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, খেলাধুলা, সঙ্গীত, যুবসমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে হবিগঞ্জ জেলায় মাদক ও জঙ্গিবাদের কোনো স্থান নেই তাই মাদক জঙ্গিবাদ নির্মূল করতে সবাইকে সচেতন হতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত