১৫ জানুয়ারি, ২০১৮ ১০:২৬
মৌলভীবাজারে বিশেষ অভিযানে সাবেক চেয়ারম্যানকে অপহরণ মামলার প্রধান আসামী রকিব আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় শহরের বেরীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রকিব মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউপির জগন্নাথপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, এসআই মিজান ও এএসআই অলিউরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর রকিব সদর উপজেলার আখাইলকুরা ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আহমদকে অপহরণ চেষ্টা করেন। পরে চেয়ারম্যান শামীম বাদী হয়ে রকিবকে প্রধান আসামী করে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মন্তব্য