১৫ জানুয়ারি, ২০১৮ ১১:৩৮
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪র্থ শ্রেণির কর্মচারীদের সমস্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন।
রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন জামালগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধনে উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদারগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জামালগঞ্জ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, শামছুন্নুর মিয়া, কাশেম আলী, চিত্তরঞ্জন, শরফুল বেগম, লক্ষী রানী, অনিমা দাশ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে ৬৮ হাজার গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা নিয়জিত ৪৬৮৭০ জন গ্রাম পুলিশ কর্মরত আছেন। ব্রিটিশ আমল থেকে বিরামহীনভাবে এই দায়িত্ব পালন করেও কোন বেতন স্কেল বাস্তবায়ন হয়নি। ৫৯ বছর চাকুরীর পর মাত্র ৬০ হাজার টাকা নিয়ে অবসর গ্রহণ করতে হয়। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে তারা মানবেতর জীবনযাপন করছে। ১৯৬৮ সনের গ্রামপুলিশের জন্য ১০০ টাকা ধার্যকৃত বেতন স্কেলের নির্দেশ বাস্তবায়ন হয়নি, ১৯৭৬ সনেও জারি করা নির্দেশও বাস্তবায়ন হয়নি।
২০০৮ সনে গ্রাম পুলিশদের বেতনস্কেল ১ কোটি টাকা কল্যাণ তহবিল এর সিদ্ধান্ত নিয়েও বাস্তবায়ন হয়নি। ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে গ্রাম পুলিশ চাকুরী বিধিমালা খসড়া প্রণয়ন করেও বাস্তবায়িত হয়নি। সেই বিধি মোতাবেক সরকার পে-কমিশন বেতনস্কেল প্রদানের জন্য সুপারিশ করে ৪র্থ শ্রেণির কর্মচারী সম এবং সর্ব নিম্ন বেতনস্কেল ৮২০০ টাকা সুবিধা দিলেও তাতে আমাদের গ্রামপুলিশের বেতন স্কেল অন্তর্ভুক্ত হয়নি।
গ্রাম পুলিশের জন্য মাত্র ১৯০০ টাকা থেকে ৩৪০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। গত ৯ ফেব্রুয়ারি ১৭ ইং তারিখে মহান সংসদে উত্থাপিত গ্রামপুলিশের বেতন বৃদ্ধি ও জাতীয়করণে বিলটি উত্তাপন করলেও তা বাস্তবায়িত হয়নি। ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সমস্কেল বেতন স্কেল ও জাতীয় রণের জন্য প্রধান মন্ত্রী কাছে তারা আবেদন জানান।
মানববন্ধন শেষে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান ও জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
আপনার মন্তব্য