১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:০০
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করায় তাদেরকে জরিমানা করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেন।
তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখায় উপজেলায় টেংরাবাজারে জিএন ফার্মেসীকে ৫ হাজার টাকা। ৫০ কেজি চালের বস্তায় ওজনে কম থাকায় মেসার্স রঞ্জন স্টোরকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করায় উপজেলার উত্তর নন্দীউড়ার মেসার্স এসকে ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আর এফ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা ও জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
আপনার মন্তব্য