গোয়াইনঘাট প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:১১

গোয়াইনঘাটে দলিল লিখকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

গোয়াইনঘাটের সাবরেজিস্ট্রার স্বপ্না বেগম কর্তৃক ২০১৮ সালকে গোয়াইনঘাটের দলিল লেখকদের ছাটাইয়ের সাল ঘোষণা দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন উপজেলার দলিল লেখকরা। সাবরেজিস্ট্রারের এমন হঠকারী ঘোষণায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তাঁরা।

অবিলম্বে তাঁর এ ঘোষণা প্রত্যাহার না করলে কোন ক্রমেই তারা অফিসে কোন কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় দলিল লিখকদের তাৎক্ষনিক এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গোয়াইনঘাট দলিল লিখক সমিতির সভাপতি মাহমুদ হোসেইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোহর আলী, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, কোষাধ্যক্ষ আব্দুল মালিক বাবুল, প্রচার সম্পাদক আলিম উদ্দিন, সদস্য নজরুল, মিসবাহ উদ্দিন, আলিম, মুচব্বির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কোন ধরনের সমাধান না হওয়ায় সোমবারও কার্যত অচল ছিলো সাবরেজিস্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম।

আপনার মন্তব্য

আলোচিত