১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:২৭
প্রথমবারের মতো সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্য পদে উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত জগন্নাথপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩টি আসনে এ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সোমবার (১৫ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে ১নং আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রানী পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সান্ত্বনা ইসলাম, পাটলী, মিরপুর ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নিয়ে ২নং আসন থেকে পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌসী বেগম তানিয়া, সদস্য রোজিনা বেগম, আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নিয়ে ৩নং আসন থেকে আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য সেলিনা বেগম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রোকসানা বেগম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য সালেহা বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, জগন্নাথপুর উপজেলা সহ জেলার ১১টি উপজেলায় ৩০ জন নারী সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ৮ জানুয়ারি। নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৫ জানুয়ারি, যাচাই বাছাই ১৬ জানুয়ারি, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ২২ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, উপজেলার ৩টি আসনে ৩ জন নারী সদস্যা নির্বাচিত হবেন। উপ-নির্বাচনে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭ জন নারী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা পরিষদে স্থাপিত ১টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আপনার মন্তব্য