ছাতক প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:৪১

ছাতকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

ছাতকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ সরকারি সকল সুবিধা রাজস্ব কোষাগার থেকে প্রদানের দাবিতে সোমবার (১৫ জানুয়ারি) পৌরসভা কার্যালয়ের সামনে দু’দিন ব্যাপী কর্মসূচির ১ম দিনের কর্মবিরতি পালন করে তারা।

পৌর সচিব মাহমুদ আলম মামুনের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী রতন শংকর দাস, হিসাবরক্ষণ কর্মকর্তা এমদাদুর রহমান, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, সহকারী প্রকৌশলী মহসিনা ফেরদৌস, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, কর আদায়কারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন দে, হিসাব রক্ষক কুলছুমা বেগম, উচ্চমান সহকারী শীলা বড়ুয়া, সহ লাইসেন্স ইন্সপেক্টর চন্দন বর্ধন, কর্মচারী নাজির হোসেন, কল্যাণ ব্রত দাস, অজিত কুমার দাস, দানিয়া নিজামী জন, লাভলী ব্যানার্জী, কুন্তলা রানী দাস, হেপী সরকার, আব্দুল মালিক রানা, আসাদুজ্জামান রতন, ফজলুর রহমান, বিজয় পাল, জুয়েল রায়, সুনীল দাস, দেবাশীষ রায়, পরিমল দাস, বাবুল মিয়া, দিপ্ত বনিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত