১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:৪৫
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি রাজপথে রয়েছে। সময় হলেই অবৈধ আওয়ামী সরকারকে জনগণ ধাক্কা দিয়ে আস্তাকুড়ে ফেলে দেবে।
সোমবার (১৫ জানুয়ারি) শহরের দলীয় কার্যালয়ে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের রাজনৈতিক দল হিসেবে জনগণের সাথেই রয়েছে। অপরদিকে জনবিচ্ছিন্ন শেখ হাসিনা সরকারকে দেশবাসী আর ক্ষমতায় দেখতে চায়না। ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আগামী যে কোন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
বিএনপি নেতা ডা. এআর খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক নমু, বিএনপি নেতা শাহ আলম, আকবর আলী, আলকাছ মিয়া মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, জামাল উদ্দিন, রোয়াব আলী, লিটন মিয়া, ডা. সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, প্রবাসী হারুনুর রশীদ, প্রবাসী আব্দুল মন্নান, আফতাব আলী, যুবদল নেতা হারুনুর রশীদ, আব্দুল আজিজ, আবু তালেব, জামাল উদ্দিন, মনির হোসেন, মামুন মিয়া, আব্দুল মজিদ, শ্রমিকদল নেতা কামাল উদ্দিন, রফিক মিয়া, ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য