১৬ জানুয়ারি, ২০১৮ ০৩:০৪
সুনামগঞ্জের ছাতক উপজেলার করছখালী এলাকার পশ্চিমের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, সুনামগঞ্জ জজকোর্টের এডভোকেট আব্দুল কাহার ও ইউপি সদস্য সদর মিয়া এ পুরস্কার বিতরণ করেন।
করছখালী নীল আকাশ একাদশ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শাপলা ইয়ার্থ হাসনাবাদকে ২-১ গোলে পরাজিত করে নীল আকাশ একাদশ করছখালী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অদুদ আলম বলেন, খেলাধুলা ও বিনোদন যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে দুরে রাখে। শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই। একজন ভাল খেলোয়াড় তার ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশ ও জাতীর গৌরব বয়ে আনতে পারে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জজকোর্টের এডভোকেট আব্দুল কাহার, ইউপি সদস্য সদর মিয়া, সাবেক ইউপি সদস্য জইন উদ্দিন, মুরব্বী মাসুক মিয়া, ছাতক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, যুবদল নেতা ইবরাহিম আলী, মিজানুর রহমান, খালেদ আহমদ, সুন্দর আলী, হবীল মিয়া,খসরু মিয়া।
ক্রীড়া সংগঠক সফির উদ্দিন সাদ্দাম, জসিম উদ্দিন, সেবুল মিয়া, খালেদ মিয়া, মুজাহিদ আলী, মাহফুজুর রহমান বুলবুল, আসিকুল, দুলাল আহমদ, আতিকুর রহমান, কাওসার আহমদ, লুকমান আহমদ, মাহফুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য