গোয়াইনঘাট প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০১৮ ১৭:৪৯

জাফলংয়ে ট্রাক চাপায় নারী পাথর শ্রমিক নিহত

সিলেটের জাফলং পাথর কোয়ারীতে ট্রাক চাপায় এক নারী পাথর শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১২ টায় কোয়ারীর কান্দুবস্তি এলাকায় পাথর বুঝাই একটি ট্রাক নং ঢাকা মে:(ট) ১৪-৩৯০২ এর নিচে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের নাম সাথী রানী দাশ (২৮)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাও গ্রামের বিজয় দাশের স্ত্রী।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত