নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:২১

সিলেটটুডে-উৎস প্রকাশন সাহিত্য পুরস্কার প্রদান বৃহস্পতিবার

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ও উৎস প্রকাশনের যৌথ উদ্যোগে প্রথমবারের মত সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর স্পাইসি কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেটটুডে-উৎস প্রকাশন সাহিত্য পুরস্কার ২০১৮ দেওয়া হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষাসৈনিক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমিরেটাস অধ্যাপক মো. আবদুল আজিজ।

অনুষ্ঠানে সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ও উৎস প্রকাশন।

আপনার মন্তব্য

আলোচিত