মৌলভীবাজার প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০১৮ ১৮:২০

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এম.আর.আই পরীক্ষা চালু

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরীক্ষাগারে প্রথমবারের মতো অত্যাধুনিক রোগ নির্ণয়কারী পরীক্ষা এম.আর.আই বা (ম্যাগনেটিক রিসোনেন্স ইমাজিং) মেশিন চালু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মেশিনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এই মেশিনে এখন থেকে রোগীরা স্বল্প খরচে রোগ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত