১৭ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৪
সুনামগঞ্জের ছাতকে হত্যা ও চাঁদাবাজি পৃথক মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭জানুয়ারি) ভোরে হত্যা মামলার আসামী পলক দাস সুমন (৩৫) ও মঙ্গলবার রাতে চাঁদাবাজি মামলার আসামী আইয়ুব আলী (৪২)কে গ্রেপ্তার করা হয়।
পলক দাস সুমন গোয়াইনঘাট উপজেলার শাহপুর গ্রামের প্রীতি দাসের পুত্র। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে বুধবার ভোরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ছাতক থানার এসআই শফিকুল ইসলাম।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চাঁদাবাজী মামলার আসামী আইয়ূব আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শিগ্রামের কাচা মিয়ার পুত্র। আইয়ব আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মঈনপুর গ্রামের আব্দুল ফাত্তাহর পুত্র আব্দুর রউফ বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন।
আপনার মন্তব্য