১৮ জানুয়ারি, ২০১৮ ০১:২৬
সুনামগঞ্জের ছাতকে পল্লি থেকে জোসনা বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া (গুচ্ছগ্রাম) এলাকার দিনমজুর সাবাজ মিয়ার স্ত্রী।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে পুলিশ সাবাজ আলীর বাড়ির পিছনে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছরের কন্যা সন্তানের জননী জোসনা বেগমকে সকালে গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। তবে নিহত ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর বিষয়ে ঠিক এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব নয়।
আপনার মন্তব্য