২০ জানুয়ারি, ২০১৮ ২২:০৪
‘শাহ-ফাউন্ডেশন এসডিএফ ২য় বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৮’ স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি স্কুল ডিবেটার্স। সেরা বক্তা নির্বাচিত হয়েছে এইচডিএস স্কুল ডিবেটার্সের দলনেতা লুৎফুর রহমান তহবিলদার সারবু।
সিলেটের বিভাগীয় বিতর্ক সংগঠন সিলেট ডিবেট ফেডারেশনের আয়োজনে ২০জানুয়ারি শনিবার সিলেটের রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এ বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৬টি স্কুল অংশগ্রহণ করে।
সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হয়। “এই সংসদ মনে করে যে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশিয় সংস্কৃতি মৃত প্রায়।” এই বিষয়ের উপর সরকারি দলের হয়ে বিতর্ক করে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি স্কুল ডিবেটার্স। বিরোধী দলের হয়ে বিতর্ক করে সিলেটের অগ্রগামী সরকারী স্কুল এন্ড কলেজ।
হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির বক্তারা ছিলেন, লুৎফুর রহমান তহবিলদার সারবু (প্রধানমন্ত্রী), ফতিন ইশরাক (মন্ত্রী), প্রদীপ্ত রায় সরকার পত্র (সংসদ সদস্য)।
আপনার মন্তব্য