২০ জানুয়ারি, ২০১৮ ২২:১২
ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ, ছাতক কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানার দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বেলা আড়াইটায় চেচান গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক সমিতি সিলেটর সভাপতি আনম ওহিদ কনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, ইউএনও মোহাম্মদ নাছির উলাহ খান, মাওলানা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আব্দুল খালিক, এডভোকেট. শাহাব উদ্দিন, বঙ্গবন্ধু ওলামা পরিষদ নেতা এমএ মান্নান মিয়াজি, খোকন চৌধুরী, মরহুমের অনুজ মুহিবুর রহমান তালুকদার টুনু।
জানাযা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী ও ইমামতি করেন ধারনবাজার মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার, উপাধ্য মহিউদ্দিন, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, বিলাল আহমদ, আওলাদ হোসেন মাস্টার, গয়াছ আহমদ, সায়েস্থা মিয়া, মুরাদ হোসেন, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম, সামছুদ্দিন শিশু মিয়া, আরজক আলী, নুরুল আমিন, আলহাজ্ব নিজাম উদ্দিন, ফজর উদ্দিন, সুন্দর আলী, সুফি আলম সুহেল, আফজাল আবেদীন আবুল, ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, পীর তকদ্দুছ আলী, আলহাজ দুদু মিয়া, সৈয়দ তিতুমীর, আলহাজ্ব আজাদ মিয়া, ওবায়দুল হক শাহীন, আব্দুল হাই আজাদ, মাওলানা আখতার হোসাইন, আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য