দিরাই প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০১৮ ০৩:১০

অসহায়দের সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে: নাছির চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, টানা তিনবার ফসল হারিয়ে হাওরপাড়ের মানুষ একেবারে অসহায়। এরই মাঝে এবারের শীতের তীব্রতা আমাদের এলাকার গরীব অসহায় মানুষকে হতাশায় ফেলে দিয়েছে, অনেকরই শীত বস্ত্র না থাকায় কষ্টে দিন কাটাচ্ছেন, অসহায় দু:স্থ মানুষ এই শীতে অবর্ণনীয় দু:খ কষ্টে শীত পার করছ।  এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শনিবার দুপুরে দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে হাজী আব্দুল বারিক ওয়েলফেয়ার এন্ড ট্রাস্ট উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সাহিদুল ইসলাম নজরুল'র সহযোগিতায় ২ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (লেপ)  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সবাইকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আহবান জানিয়ে অভিযোগ করে বলেন, সরকার যে পরিমাণ সহায়তা করছে তা থেকে হাওরপাড়ের অধিকাংশ মানুষই বঞ্চিত।

এলাকার মুরব্বী আব্দুস সালাম'র সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনায়েদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, রাজনীতিবিদ আব্দুর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সমাজসেবক নোমান আহমদ, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সাংবাদিক ওয়াহিদ, যুবনেতা আবিদুর রহমান, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ছাত্রনেতা মেহেদী হাসান চৌধুরী, টিএম ফখরুল, সোহাগ, নুর আলম, সামছুল আলম, সাহিদুর রহমান, টিপু চৌধুরী,  এহিয়া আহমদ লিটন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত