২১ জানুয়ারি, ২০১৮ ১১:০৬
মৌলভীবাজারের বড়লেখায় চুরি মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত আসামী জায়েদ আহমদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জায়েদ আহমেদ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের খয়রুল ইসলামের ছেলে।
বড়লেখা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম জানান, কারাদণ্ডপ্রাপ্ত জায়েদ পলাতক ছিল। আজ (রোববার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
আপনার মন্তব্য