বানিয়াচং প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০১৮ ১৬:১৯

বানিয়াচংয়ে ডা. ইলিয়াছ একাডেমীতে প্রবাসীর ল্যাপটপ প্রদান

বানিয়াচংয়ে ডা. ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করেছেন ইংল্যান্ড প্রবাসী বানিয়াচংয়ের কৃতি সন্তান ফজিলত আলী খান।

রোববার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খানের হাতে এ ল্যাপটপ তোলে দেন তিনি।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবাসী ফজিলত আলী খানের ছোট ভাই হেমায়েত আলী খানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ফজিলত আলী খান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের লুটন সিটিতে সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ওই বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার্য জিনিসপত্র প্রদান করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত