২৮ জানুয়ারি, ২০১৮ ১৫:৩১
বিশ্বনাথে স্বামীর হাতে লুবনা বেগম (২৫) নামের দু'সন্তানের জননী খুন হওয়ার ঘটনায় স্বামী হেলাল মিয়ার (৪০) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র কামরুল হুদা (৪২) বাদী হয়ে বিশ্বনাথ থানায় এ মামলাটি (১৪) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ঘাতক হেলালকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে জানাইয়া গ্রামের মৃত. জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী দু’সন্তানের জননী লুবনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপরপরই খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
এদিকে নিহত লুবনার লাশের ময়না তদন্ত শেষে গতকাল শনিবার বিকেল ২টায় নিহতের পিতার বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।
আপনার মন্তব্য