জগন্নাথপুর প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৮ ১৯:২৬

জগন্নাথপুরে পুলিশের অভিযানে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে এস আই কায়েমুল ইসলাম, এসআই সাইফুর রহমান, এএসআই আবুল হোসেন ও এএসআই অরুন কুমার সিংহসহ একদল পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে অভিযান চালিয়ে খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি রজই মিয়া পুত্র সিরাজ উদ্দিন (৪৫), জুমন আলীর পুত্র মতিন মিয়া (৫৫), রজব আলীর পুত্র ইলাক উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেন।

জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি। তাদেরকে রোববার (২৮ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত