কুলাউড়া প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৮ ২১:১০

জাতীয়করণের দাবীতে কুলাউড়ায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি

চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলার সর্বস্তরের মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি (রোববার) কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার ছকাপন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আজিজুর রহমান এবং কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির।

মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবীর সাথে একাত্মতা পোষণ করে এসময় বক্তব্য দেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, ভূকশিমইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মো. আবুল মনসুর, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদুল মোক্তাদির চৌধুরী, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন।

এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক বিলকিছ বানু, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিয়া বেগম, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন, মাহবুবুল আলম, শাহসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, ছকাপন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক সজল মল্লিক, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাইয়ুম, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সত্তার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত