মৌলভীবাজার প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০১৮ ১৪:৪২

মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রীদের যৌন নিপীড়নের প্রতিবাদে মৌলভীবাজার সরকারী কলেজে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে পালিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ক্লাস বর্জন করে ছাত্র ধর্মঘটের পক্ষে অবস্থান নেয়। মৌলভীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোট মিছিল ও সমাবেশ করে। এসময় প্রগতিশীল ছাত্রজোটের জেলা ও কলেজ শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রশান্ত দেব জানান, ছাত্র নিপীড়নকারীদের গ্রেপ্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা) সহ সারাদেশে গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবে।

আপনার মন্তব্য

আলোচিত