শাহ শরিফ উদ্দিন

৩০ জানুয়ারি, ২০১৮ ১৪:২১

আওয়ামী লীগের জনসভায় সিলেটের প্রয়াত নেতাদের স্মরণ

নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে মঙ্গলবার দুপুরে শুরু হওয়া জনসভায় স্মরণ করা হল সিলেটের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের।

প্রয়াত নেতাদের স্মরণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীকে ভালোবাসেন বলে সিলেট থেকেই নির্বাচনের প্রচারণা শুরু করেন।

নেত্রীর এই ভালোবাসার প্রতিদান দিতে সিলেটের ১৯টি আসনে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এস এম জাকির হোসেন ছাড়াও বক্তব্য দেন সাচিবের মহাসচিব ডা. মুরশেদ আহমদ চৌধুরী, জেলা শ্রমিকলীগ সভাপতি এজাজুল হক, মহানগর কৃষকলীগের সভাপতি মুমিন চৌধুরী, মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির, মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহানারা বেগম, জেলা মহিলা লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুব মহিলা লীগ নেত্রী জিনাত আলম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের এমপি। 

আপনার মন্তব্য

আলোচিত