০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:৪৪
সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, খাইরগাও জামে মসজিদের মোতাওয়াল্লি রিয়াছদ আলীর মৃত্যুতে স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক শোকপ্রকাশ করেছেন।
রিয়াছদ আলী বুধবার মারা যান। রিয়াছদ আলী কালারুকা ইউনিয়নের খাইরগাও গ্রামের বাসিন্দা।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবে সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আফজাল হুসেন, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, হাসনাবাদ মাদ্রাসার (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির, শিক্ষক মাওলানা ইছকন্দর আলী, রাজাপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিবুর রহমান, নয়া লম্বা হাটি মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শাহিন আলম, বিএনপি নেতা ইবরাহিম আলী, কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক জাহেদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য