মৌলভীবাজার প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:০৭

খালেদার রায়ে মৌলভীবাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিল

আদালত কর্তৃক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার ৫ বছরের সাজা হওয়ায় মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিছিলটি চৌমোহনাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমোহনায় এসে শেষ হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের পাশাপাশি জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল থেকে বেগম জিয়ার রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত