০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:৫৩
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ লঞ্চঘাটে পথসভায় মিলিত হয়।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, আব্দুল খালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো: ওয়ালী উল্লাহ সরকার, সহ সম্পাদক মোজাম্মেল হক স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহিনুর রহমান, জামালগঞ্জ সদর ইউপি সভাপতি মো: নাজিম উদ্দিন, জামালগঞ্জ উত্তর ইউপি সভাপতি আলী আক্কাছ মুরাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৩ বারের প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার সাজানো মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। তাদের এই অশুভ শক্তি দেশের জনগণ কোন দিন মেনে নিবে না। আন্দোলন এবং আইনি লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।
অপরদিকে উপজেলা বিএনপির নেতা সিরাজ মিয়া’র নেতৃত্বে নেতাকর্মীরা আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলটিও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
উক্ত পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ মোহাম্মদ শাহজাহান, আজিজুর রহমান,জুলফিকার চৌধুরী রানা,গোলাম সারোয়ার, মামুন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শফিকুর রহমান,জয়নাল আবেদীন,নুরমিয়া,ফরিদ মিয়া,ইকবাল হোসেন, খুরশেদ আলম, নুরে আলম ফরাজি, টিএম আখতারুজ্জামান, হাসান মাহমুদ হাসিন, জিয়াউর রহমান, হিরণ, ছাত্রদলের নাদিম, রবিন, শরিফ, জাবেদ, মোনায়েম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আ'লীগ সরকারের পতন তরান্বিত করেছে। তারা বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দেশ নেত্রীকে সাজা দিয়ে ক্ষমতায় থাকতে চায়। শহীদ জিয়া'র আদর্শের লাখো কোটি নেতাকর্মী বেঁচে থাকতে তাদের আশা পূরণ হবে না। এসময় খালেদা জিয়া মুক্তি দাবি করা হয়।
আপনার মন্তব্য