১১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:৫৫
সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
রোববার (১১ ফেব্রুয়ারি) তথ্য-বহুল এই ওয়েবসাইটের (www.sghssyl.edu.bd) উদ্বোধন করা হয়।
ওয়েবসাইটটির মাধ্যমে যে কেউ বিদ্যালয়ের নানা তথ্য যেমন শিক্ষকমন্ডলীদের তথ্য, ছাত্র-ছাত্রীর তথ্য, ফলাফল, উপস্থিতি, অনলাইন ভর্তি, নোটিশ, ইভেন্টস, সিলেবাস, রুটিন, একাডেমিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
শিক্ষামন্ত্রী এ সময় অতি অল্প সময়ে সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, সুযোগ-সুবিধা, পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় করণে যুগোপযোগী ওয়েবসাইট ও সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পথচলার ভূয়সী প্রশংসা করেন।
সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদের সভাপতিত্বে ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদ, আওয়ামীলীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল এবং এডভোকেট নাসির উদ্দিন খান। বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েবসাইটটির নির্মাণকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পরিচালক রাজীত দত্ত আবীর, একাউন্ট অফিসার শুভ রায় এবং সিনিয়র ডেভোলাপার দেবজ্যোতি চৌধুরী।
আপনার মন্তব্য