নবীগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ, ২০১৮ ২০:২৮

নবীগঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

হবিগঞ্জের নবীগঞ্জে সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দ নিকেতন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সংগঠনটির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়" এই শ্লোগানে সাংস্কৃতিক উৎসব শুরু করে।

শনিবার (১০ মার্চ) দুপুরে এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান (বিপিএম)।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডিআইজি কামরুল আহসান বলেন, উপজেলা পর্যায়ের একটি সাংস্কৃতিক সংগঠনের এমন নজরকাড়া আয়োজন এবং আপামর মানুষের উপস্থিতি মুগ্ধ করল। আনন্দ নিকেতনের আনন্দধ্বনি পৌঁছে গেছে দেশ দেশান্তরে। এমনতর নান্দনিক চর্চায় দেশব্যাপী দেশজ সংস্কৃতির বিকাশ ঘটবে বলেই বিশ্বাস করি।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পাকিস্তানিরা একসময় দেশের জাতীয় সংগীত বন্ধ করে দিয়েছিল।  কিন্তু তা বাস্তবায়ন করতে পারেনি। আজ দেশের সংস্কৃতিকে লালন করতে নবীগঞ্জের মতো একটি মফস্বল এলাকায় ‘আনন্দ নিকেতন’ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আশা করি এ সংস্কৃতি চর্চা বর্তমান সরকারের ২০২১ ভিশন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
আনন্দ নিকেতনের ১৮বছর পূর্তির প্রীতি-সম্মিলনী শুভেচ্ছা জ্ঞাপন পর্বে আনন্দ নিকেতনের আহবায়ক উজ্জ্বল দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, এডিশনাল এসপি আ.স.ম শামসুল।

এতে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক মঈনুল আমীন বুলবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার হিমেল, সলিল বরণ দাশ, দৈনিক বিবিয়ানা বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, শিক্ষক রুবেল মিয়া, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি তনুজ রায়, প্রণব দেব, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য দেবুল, ওয়াহিদুজ্জামান জুয়েল, সাহেদুর রহমান, রুয়েল আহমেদ প্রমুখ।

সবশেষে নবীগঞ্জ শহরে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

রোববার (১১ মার্চ) উৎসবের ২য় দিনে আনন্দ নিকেতন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি.।

সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবে আনন্দ নিকেতন শিক্ষার্থীরা, সিলেটের নগরনাট, বাংলা গানের দল বাউলা ও জলের গান ।

আপনার মন্তব্য

আলোচিত