মাধবপুর প্রতিনিধি

১১ মার্চ, ২০১৮ ১২:৪১

মাধবপুরে ভারতীয় গাঁজা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত)মেজর মঈন উদ্দিন জানান- রোববার (১১মার্চ) ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিদালদার আলী হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত