নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০১৮ ২২:৩৯

বিমান দুর্ঘটনায় ১১ মেডিকেল শিক্ষার্থীদের প্রতিকৃতিতে জাকিরের শ্রদ্ধা

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১১ জন শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে নিহত শিক্ষার্থীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেন তিনি।

তখন নিহতদের আত্মার শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন জাকির সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়সল, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারসহ কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

উল্লেখ্য, সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা'র বিএস-২১১ ফ্লাইটটি। এ দুর্ঘটনায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১১ জন শিক্ষার্থী সহ ৫১ জন যাত্রীর প্রাণহানি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত