১৭ মার্চ, ২০১৮ ১৭:১০
হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ী আলী আকবর (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে মাধবপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডে নিজ এলাকা থেকে এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুর এলাকায় মাদক ব্যবসায়ী ও চোর ডাকাতের কোন আস্তানা থাকতে পারবে না। পর্যায়ক্রমে জনগণের সহযোগিতায় মাদকের মূলোৎপাটন করা হবে।
আটককৃতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আপনার মন্তব্য