মৌলভীবাজার প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৮ ২৩:৪৮

সুরমা নদীতে মিললো বিরল প্রজাতির ‘ভট শিঙ্গি’ মাছ

বিপন্ন প্রজাতির ৫৪ মাছের পাশাপাশি আছে বিরল প্রজাতির ২৫ টি মাছ। দেশী মাছ এখন অনেকটাই বিপন্ন। হাইব্রিড মাছের উৎপাদন যেমন বাড়ছে তেমনি দিন দিন কমছে অতি সুস্বাদু মিঠা পানির দেশীয় মাছ। সম্প্রতি সুরমা নদী থেকে ধরা পরেছে বিরল প্রজাতির একটি ‘ভট শিঙ্গি’। বিরল প্রজাতির যে ২৫ টি মাছ নির্ধারণ করা হয়েছে তার একটি ‘ভট শিঙ্গি’।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ সিলেটটুডে কে জানিয়েছেন, ‘ভট শিঙ্গি’ মাছ একটি বিরল প্রজাতির মাছ। এর বৈজ্ঞানিক নাম: ‘Olyra kempi’ ইংরেজি নাম: ‘Himalyan olyra’।

এদেরকে হাওর বা যেকোনো জলাশয়ে পাওয়া যায়না। এরা সাধারণত স্রোতশীল প্রবহমান নদীর পরিষ্কার পানিতে বসবাস করতে ভালবাসে এবং পাথর- নুড়ি ইত্যাদির নিচে লুকিয়ে থাকে। এরা তলদেশী মাছ এবং কাদার মধ্যেকার জীব খেয়ে বেচে থাকে। এটি একটি বিরল প্রজাতির মাছ। একুরিয়ামের মাছ হিসেবেও এর কদর আছে।

‘ভট শিঙ্গি’ মাছের দেহ সাধারণ লম্বাটে ও মুখ প্রান্তীয়। বার্বেল ৪ জোড়া, ম্যাক্সিলা বার্বেল বক্ষ পাখনার গোঁড়া পর্যন্ত বিস্তৃত। ম্যাক্সিলা পাখনার স্পাইন মজবুত, উভয় কিনা খাঁজানো। পুচ্ছ পাখনা বর্শাফলাকৃতির। দেহ সবুজাভ হলুদ, দেহের উভয় পাশে লম্বালম্বি দুটি ডোরা ও পার্শ্বরেখার উপর দিয়ে একটি হলুদ ডোরা আছে। উদর ও পাখনা ধুসর সাদা। মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য ১৪ সেমি।

আপনার মন্তব্য

আলোচিত