মৌলভীবাজার প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৮ ১৬:০৯

শ্রীমঙ্গলে চোরাইকৃত মোবাইলসহ তাবিজ ফারুক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের হাতে সংঘবদ্ধ চোর চক্রের একজন আটক হয়েছে। আটককৃতের নাম তাবিজ ফারুক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান রোড থেকে তাঁকে আটক করা হয়। তাবিজ ফারুক সিন্দুরখান এলাকার সিরাজ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার (১৬ মার্চ) বিকালে পৌর শহরের হবিগঞ্জ রোডের আখড়ার সামনের রাস্তা থেকে কুলাউড়া থেকে বেড়াতে আসা সুরত কুমার পালের মোবাইল চুরি হয়ে যায়। অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ (শনিবার) সকালে সিন্দুরখান রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত