সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৮ ১৭:২৩

উন্নয়নশীল দেশ ঘোষণা হওয়ায় সরকারকে সিলেট চেম্বারের অভিনন্দন

জাতিসংঘের প্যানেল দ্য কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি কমিটি (সিডিপি) কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ সরকারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও দেশবাসীকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (১৮ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এ অভিনন্দন জানান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুক্রবার (১৬ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়।

অভিনন্দন বার্তায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় বাংলাদেশ এলডিসি ব্লক থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের তিনটি মানদণ্ড পূরণ করেছে। যা এ সরকারের বিশাল অর্জন। স্বাধীনতার এ মাসে সরকারের এ বিরাট অর্জনে সিলেট চেম্বার ও সিলেটের ব্যবসায়ী মহল অত্যন্ত আনন্দিত। তিনি উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত