১৮ মার্চ, ২০১৮ ২২:২১
হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর চা বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞানুষ্টান উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চা শ্রমিকদের জীবন যাপন নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রোববার (১৮ মার্চ) ভোরে এ নামযজ্ঞ সমাপন হয়। ঢাকা গুলশানের আলোকচিত্রি ফায়হাম ইবনে শরীফ এর উদ্যোগে ও এ চা বাগানের বিরেন কালেন্দী, গৌরা মুন্ডা, রঞ্জু কালেন্দী, কানু নায়েক, সমীর পাইনকা, পিন্টু কালেন্দী সহ কয়েকজন তরুণের আয়োজনে এ আলোকচিত্র প্রদর্শনীটি করা হয়।
উক্ত আলোকচিত্রে চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ভাতা, পানির সমস্যা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, জীবন যাপনসহ নানাবিধ সমস্যা তুলে ধরা হয়।
আপনার মন্তব্য