১৯ মার্চ, ২০১৮ ১২:৩৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর শহরের পানিদার এলাকা থেকে রাসেল মিয়া (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মার্চ) ভোরে পানিদার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত রাসেল বড়লেখা পৌর শহরের পানিদার এলাকার জহির আলীর ছেলে।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, রাসেল রোববার রাতের কোন এক সময় তার নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য