১৯ মার্চ, ২০১৮ ১৮:৩৬
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর সিলেটের অন্যতম শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আব্দুল্লাহ আর নেই।
সোমবার (১৯ মার্চ) বেলা ৪টায় রাজধানী ঢাকার ইডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য নানা ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে প্রবীণ এ রাজনৈতিক অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন ও দীর্ঘ দিন থেকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
মঙ্গলবার (২০ মার্চ) বাদ জোহর হরিপুর বাজার মাদ্রাসা মাঠে নামাযে জানাজা শেষে তাঁকে হরিপুর মাদ্রাসাস্থ গোরস্থানে সমাহিত করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।
আপনার মন্তব্য