১৯ মার্চ, ২০১৮ ১৯:০০
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নদী খনন ও হাওরের বাঁধ সঠিকভাবে সম্পন্ন করা ও ইজারা প্রথা বাতিল করে মাছ ধরার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ কৃষক সমিতি ও ক্ষেত মজুর সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধনঞ্জয় পাল। জেলা ছাত্র ইউনিয়ন নেতা আসাদ মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এড. এনাম আহমেদ, সদস্য এড. আফিজ মিয়া, ছাত্রনেতা এমএস সাইফুল, মনির হোসেন, দূর্জয় প্রমুখ।
আপনার মন্তব্য