২০ মার্চ, ২০১৮ ১৮:০৭
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ৫নং ফতেহপুর, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উত্তর সিলেটের অন্যতম শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আব্দুল্লাহ এর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ মার্চ) বাদ জোহর দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা মাঠে নামাযে জানাজা শেষে তাকে হরিপুর মাদ্রাসাস্থ গোরস্থানে দাফন করা হয়। তাঁর নামাজের জানাজায় ঢল নামে শোকার্ত মানুষের।
তাঁর দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আলেম সমাজকর্মী সহ নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও নামাজ পূর্ব আলোচনা সভায় মরহুম আব্দুল্লাহর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিন, সহসভাপতি শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আ. মতিন, সাদত রহিম, আজমল আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ শামীম, মহানগর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ প্রমুখ।
জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, কানাইঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক চৌধুরী, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন (এম.এ), সিলেটের খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর উদ্দিন, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাট, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, জৈন্তাপুরের ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, হরিপুর মাদ্রাসার মুহতামিম শায়খ হেলাল, হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান, মাওলানা আব্দুল খালিক চাক্তা, মাওলানা শায়খ আহমদ চিল্লা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার, নজরুল ইসলাম, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, মাসুদ আহমদ, রাসেল আহমেদ, গোয়াইনঘাট যুবলীগ নেতা ফারুক আহমদ, মো. শাহাব উদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা এম নিজাম উদ্দিন, ইনসাদ হোসেন রাজিব, মাহফুজুল কিবরিয়া, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা জিয়াউর রহমান কাউছার প্রমুখ।
নামাজের জানাজায় ইমামতি করেন প্রয়াত আব্দুল্লাহর ভাতিজা মাওলানা জয়নাল আবেদিন।
উল্লেখ্য, সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ৫নং ফতেহপুর, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উত্তর সিলেটের অন্যতম শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আব্দুল্লাহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সোমবার বেলা ৩টায় রাজধানী ঢাকার ইডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আপনার মন্তব্য